ইনস্টাগ্রামে যুক্ত হলো প্রফেশনাল ড্যাশবোর্ড

২৬ জানুয়ারি, ২০২১ ০০:১৯  
ব্যবসায় উদ্যোক্তা এবং কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন ফিচার নিয়ে কাজ করছে ইনস্টাগ্রাম। অ্যাপটিতে ‘প্রফেশনাল ড্যাশবোর্ড’ নামের নতুন ফিচারটিতে সকল বিজনেস টুলস থাকছে। যারা ইনস্টাগ্রামকে পেশাগতভাবে ব্যবহার করে এবং কনটেন্ট নির্মাতা ও ব্যবসায় অ্যাকাউন্টগুলো নতুন এই ড্যাশবোর্ড দেখতে পাবে। কনটেন্ট নির্মাতারা ব্র্যান্ডেড কনটেন্ট পার্টনারশীপ ও অন্যান্য মনিটাইজেশন ফিচারের শর্টকাট পাবেন। অন্যদিকে, রেস্টুরেন্ট কিংবা দোকান মালিকেরা এই ড্যাশবোর্ড থেকে তাদের বিজ্ঞাপন ট্র্যাক করা কিংবা শপিং ফিচার সেটআপ করতে পারবেন। এছাড়া ড্যাশবোর্ডে অ্যাকাউন্টের বিশ্লেষণ এবং টিউটোরিয়াসহ প্রয়োজনীয় আর্টিকেলের লিংক থাকবে। ডিবিটেক/বিএমটি